EarnBD নিউজ

← সব খবর

ইরানি জাহাজ আটকের আগে ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র

👁️ 2 বার পঠিত 📅 20 Apr, 2026
আন্তর্জাতিক

ইরানি জাহাজ আটকের আগে ৬ ঘণ্টা সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র: সেন্টকম

ইরানি পতাকাবাহী পণ্যবাহী যে জাহাজটি মার্কিন নৌবাহিনী আটক করেছে, সেটিকে সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বিবৃতিতে বলা হয়েছে, বার বার সতর্ক করার পরও সেটি না মানার কারণে রোববার মার্কিন নৌ সেনারা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় এবং ইরানি জাহাজটি আটক করে।

সেন্টকম এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ইরানি জাহাজের ডেকের ওপর নামছে।