
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর ওই অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। কূটনৈতিক উপায়ে সমাধান আসবে কি না, তা নিয়ে চলছে বিশ্বজুড়ে বিশ্লেষণ।