
বাংলাদেশের সরকারি দলের চিফ হুইপকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করা বা শেয়ার করার অভিযোগে একজন ফেসবুক ব্যবহারকারীকে গ্রেফতার করার ঘটনায় নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে বিতর্ক হয়েছে।
হাসান নাসিমকে শুক্রবার গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলেও আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে।